২৷ বিষয় বা প্রসংগের প্রয়োজনে ভিন্নরূপ না হইলে, এই আইনে,- (১) “অধিদপ্তর” অর্থ ধারা ৫ এর উল্লিখিত সমবায় অধিদপ্তর; (২) “অবসায়ক” অর্থ সমবায় সমিতির কার্যাবলী অবসায়নের জন্য ধারা ৫৪ এর অধীন নিয়োগকৃত ব্যক্তি; (৩) “অর্থ সরবরাহকারী সংস্থা” অর্থ এমন একটি সমবায় সমিতি যাহা উহার সদস্য হউক বা না হউক অন্য কোন সমবায় সমিতিকে ঋণ প্রদানের জন্য গঠিত; এবং সরকার কর্তৃক সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা অর্থ সরবরাহকারী সংস্থা হিসাবে ঘোষিত সংস্থাও এই সংজ্ঞার অন্তর্ভুক্ত; (৪) “আপীল কর্তৃপক্ষ” অর্থ ধারা ৫০(৪) এর অধীন নিযুক্ত আপীল কর্তৃপক্ষ বা ধারা ২২ এর অধীনে ব্যবস্থাপনা কমিটি ভাংগিয়া দেওয়া বা কোন সদস্যকে বহিষ্কার এর…