১৩৷ (১) নিবন্ধিত সমবায় সমিতি বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উহার অনুমোদিত উপ-আইন সংশোধন বা সম্পূর্ণরূপে বাতিল করিয়া নূতন ভাবে প্রণয়ন করিতে পারিবে এবং এইরূপ সংশোধন বা পুনঃপ্রণীত উপ-আইনের খসড়া প্রাপ্তির তারিখ হইতে ষাট দিনের মধ্যে নিবন্ধক অনুমোদন করিবেন: তবে শর্ত থাকে যে, উক্ত সময় সীমার মধ্যে প্রস্তাবিত সংশোধন বা পুনঃপ্রণীত উপ-আইন অনুমোদন করা না হইলে উহার কারণ উল্লেখ করিয়া ৬০ (ষাট) কার্য দিবসের মধ্যে নিবন্ধক আবেদনকারী সমিতিকে লিখিতভাবে জানাইয়া দিবেন। (১ক) যদি কোন সমবায় সমিতির উপ-আইন বা উহার অংশ বিশেষ এই আইনের সহিত অসঙ্গতিপূর্ণ হয় বা অর্থ সরবরাহকারী সংস্থা উহার সদস্য সমিতিকে উহার উপ-আইন সংশোধনের…