১১৷ ধারা ১০ এর অধীনে পেশকৃত নিবন্ধনের কোন আবেদন, আপীল বা পুনঃবিবেচনার আবেদন মঞ্জুর করা হইলে নিবন্ধক আবেদনকারীর বরাবরে নির্ধারিত ফরমে একটি নিবন্ধন সনদ ইস্যু করিবেন এবং এই সনদ উক্ত সমিতির নিবন্ধনের ব্যাপারে চূড়ান্ত প্রামাণ্য দলিল হিসাবে গণ্য হইবে৷