৪। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সংক্রামক রোগ অর্থে নিম্নবর্ণিত রোগসমূহ অন্তর্ভুক্ত হইবে, যথা:- (ক) ম্যালেরিয়া; (খ) কালাজ্বর; (গ) ফাইলেরিয়াসিস; (ঘ) ডেঙ্গু; (ঙ) ইনফ্লুয়েঞ্জা; (চ) এভিয়ান ফ্লু; (ছ) নিপাহ; (জ) অ্যানথ্রাক্স; (ঝ) মারস-কভ (MERS-CoV); (ঞ) জলাতংক; (ট) জাপানিস এনকেফালাইটিস; (ঠ) ডায়রিয়া; (ড) যক্ষা; (ঢ) শ্বাসনালির সংক্রমণ; (ণ) এইচআইভি; (ত) ভাইরাল হেপাটাইটিস; (থ) টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগসমূহ; (দ) টাইফয়েড; (ধ) খাদ্যে বিষক্রিয়া; (ন) মেনিনজাইটিস; (প) ইবোলা; (ফ) জিকা; (ব) চিকুনগুণিয়া; এবং (ভ) সরকার কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ঘোষিত কোনো নবোদ্ভূত বা পুনরুদ্ভূত (Emerging or…