৬। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে কর্তৃপক্ষ গঠিত হইবে, যথা:- (ক) চেয়ারম্যান; (খ) সরকার কর্তৃক প্রেষণে নিযুক্ত চারজন সদস্য; (গ) জেলা প্রশাসক, সিলেট বা তাঁর মনোনীত একজন উপযুক্ত প্রতিনিধি; (ঘ) বিভাগীয় প্রধান, পুর কৌশল/স্থাপত্য বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট; (ঙ) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (চ) ভূমি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ছ) বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (জ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন…