৫৫। কর্তৃপক্ষের চাকুরিতে নিয়োজিত কোনো ব্যক্তি কর্তৃপক্ষের চাকুরিতে নিয়োজিত থাকাকালীন যদি ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে কোনো অসাধু কাজ করিয়া বা বেআইনীভাবে কোনো কাজ করা হইতে বিরত থাকিয়া, এই আইনের অধীন এমন কোনো অপরাধ করিবার ব্যাপারে সাহায্য করেন বা করিবার সুযোগ করিয়া দেন যাহা প্রতিরোধ করা বা উদঘাটন করা অথবা যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের গোচরে আনয়ন করা তাহার দায়িত্ব ছিল, তাহা হইলে তিনি উক্ত অপরাধ করিবার ব্যাপারে সহায়তা করিয়াছেন বলিয়া গণ্য হইবে এবং তজ্জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ড বা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।