২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) “ইমারত” অর্থ Building Construction Act, 1952 (East Bengal Act No. II of 1953) এর section 2(b) এ সংজ্ঞায়িত Building; (২) “কর্তৃপক্ষ” অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ; (৩) “কমিটি” অর্থ এই আইনের উদ্দেশ্য বাস্তবায়নে সহযোগিতা প্রদানকল্পে নির্বাহী আদেশে গঠিত কমিটি; (৪) “কোম্পানি” অর্থ কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এর ধারা ২(ঘ) তে সংজ্ঞায়িত কোনো কোম্পানি; (৫) “চেয়ারম্যান” অর্থ কর্তৃপক্ষের চেয়ারম্যান; (৬) “জলাধার” অর্থ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ২ (কক) তে সংজ্ঞায়িত জলাধার; (৭) “তহবিল” অর্থ…