১৫। (১) কোনো ব্যক্তি মহাপরিকল্পনায় উল্লিখিত উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে কোনো ভূমি ব্যবহার করিতে ইচ্ছুক হইলে তাহাকে লিখিতভাবে চেয়ারম্যানের নিকট আবেদন করিতে হইবে। (২) উপধারা (১) এর অধীন আবেদন প্রাপ্তির পর ৩০ (ত্রিশ) দিনের মধ্যে চেয়ারম্যান উহা মঞ্জুর করিতে পারিবেন অথবা নামঞ্জুর করিতে পারিবেন। (৩) উপধারা (২) এর অধীন আবেদন নামঞ্জুর করা হইলে আবেদনকারী ব্যক্তিকে লিখিতভাবে উহার কারণ অবহিত করিতে হইবে। (৪) উপধারা (২) এর অধীন কোনো আবেদন নামঞ্জুর করা হইলে সংশ্লিষ্ট ব্যক্তি অবহিত হইবার তারিখ হইতে ৬০ (ষাট) দিনের মধ্যে কর্তৃপক্ষের নিকট আপিল করিতে পারিবেন এবং এইক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত…