১। (১) এই আইন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩ নামে অভিহিত হইবে। (২) ইহা সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকা এবং সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উক্ত সিটি কর্পোরেশন এলাকা সংলগ্ন যেসকল এলাকা নির্ধারণ করিবে সেই সকল এলাকায় প্রযোজ্য হইবে। (৩) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যেই তারিখ নির্ধারণ করিবে সেই তারিখ হইতে এই আইন কার্যকর হইবে।