৯। বিশ্ববিদ্যালয়ের নিন্মরূপ কর্মচারী থাকিবে, যথা :- (ক) ভাইস-চ্যান্সেলর; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) কোষাধ্যক্ষ; (ঘ) রেজিস্ট্রার; (ঙ) ডিন; (চ) প্রক্টর; (ছ) প্রভোস্ট; (জ) গ্রন্থাগারিক; (ঝ) পরীক্ষা নিয়ন্ত্রক; (ঞ) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন); (ট) পরিচালক (অর্থ ও হিসাব); (ঠ) পরিচালক (হাসপাতাল); (ড) প্রধান প্রকৌশলী; (ঢ) সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হিসাবে ঘোষিত অন্যান্য কর্মচারী। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ ২০১৮ সনের ৩৮ নং আইনের ধারা ৯ এর সংশোধন ৮। উক্ত আইনের ধারা ৯ এর- (ক) দফা (ক) তে উল্লিখিত “ভাইস-চ্যান্সেলর” শব্দ ও চিহ্নের পরিবর্তে “উপাচার্য” শব্দ প্রতিস্থাপিত…