৩২। (১) বিশ্ববিদ্যালয়ের সহিত সংযুক্ত হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে নিম্নরূপ সদস্য সমন্বয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠিত হইবে, যথা :- (ক) ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন প্রো-ভাইস চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন ; (খ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য হইতে ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত ৩(তিন) জন শিক্ষক ; (গ) যুগ্মসচিব (হাসপাতাল), স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ; (ঘ) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য); (ঙ) জেলা প্রশাসক, সিলেট ; (চ) রেজিস্ট্রার ; (ছ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নহেন এইরূপ ২(দুই)জন সিন্ডিকেট…