২৮। (১) নিম্নরূপ সদস্য সমন্বয়ে পরিকল্পনা ও উন্নয়ন কমিটি গঠিত হইবে, যথা :- (ক) ভাইস চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন ; (খ) প্রো-ভাইস চ্যান্সেলরগণ ; (গ) কোষাধ্যক্ষ ; (ঘ) ভাইস চ্যান্সেলর কর্তৃক, পালাক্রমে, মনোনীত ২(দুই) অনুষদের ডিন ; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত উহার একজন সদস্য ; (চ) বিশ্ববিদ্যালয়ের কর্মে নিয়োজিত নহেন সরকার কর্তৃক মনোনীত এইরূপ একজন স্থপতি ও একজন অর্থনীতিবিদ ; (ছ) সরকার কর্তৃক মনোনীত যুগ্মসচিব পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ একজন প্রতিনিধি; (জ) প্রধান প্রকৌশলী ; এবং (ঝ) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), যিনি ইহার সচিবও হইবেন। (২) পরিকল্পনা ও উন্নয়ন কমিটির যে-কোনো মনোনীত সদস্য…