২৪। (১) বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান করা হয় এইরূপ প্রত্যেকটি বিষয়কে এক একটি বিভাগ হিসাবে গণ্য করা হইবে। (২) সংশ্লিষ্ট বিষয়ের অধ্যাপক ও সহযোগী অধ্যাপকগণের মধ্য হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে ৩(তিন) বৎসরের জন্য একজন শিক্ষক বিভাগের প্রধান হইবেন এবং তিনি ভাইস-চ্যান্সেলর ও ডিনের নিয়ন্ত্রণ ও সাধারণ তত্ত্বাবধান সাপেক্ষে, কার্যাবলির পরিকল্পনা ও সমন্বয়সাধনের জন্য দায়ী থাকিবেন। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ ২০১৮ সনের ৩৮ নং আইনের ধারা ২৪ এর সংশোধন ২১। উক্ত আইনের ধারা ২৪ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “ভাইস-চ্যান্সেলর” শব্দ ও চিহ্নের পরিবর্তে “উপাচার্য” শব্দ প্রতিস্থাপিত হইবে।