১৩। (১) চ্যান্সেলর তৎকর্তৃক নির্ধারিত শর্তে, বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে কর্মরত অধ্যাপকগণের মধ্য হইতে, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, ৪(চার) বৎসর মেয়াদের জন্য, অনূর্ধ্ব ২(দুই) জন প্রো-ভাইস-চ্যান্সেলর নিয়োগ করিবেন। (২) প্রো-ভাইস-চ্যান্সেলর সংবিধি, বিধি এবং প্রবিধান দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করিবেন। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ ২০১৮ সনের ৩৮ নং আইনের ধারা ১৩ এর সংশোধন ১২। উক্ত আইনের ধারা ১৩ এর- (ক) উপান্তটীকায় উল্লিখিত “প্রো-ভাইস-চ্যান্সেলর” শব্দগুলি ও চিহ্নগুলির পরিবর্তে “উপ-উপাচার্য” শব্দ ও চিহ্ন প্রতিস্থাপিত হইবে;…