৪৷ এই আইনের বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের নিম্নবণির্ত ক্ষমতা থাকিবে, যথাঃ- (ক) কৃষি বিজ্ঞান এবং ভেটেরিনারি ও এ্যানিমেল সাইন্স বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদান এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক বাছাইকৃত আধুনিক কৃষি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে গবেষণা, ভেটেরিনারি চিকিত্সা, প্রাণী ও খাদ্য বিজ্ঞান বিষয়ে গবেষণা পরিচালনা, জ্ঞানের উত্কর্ষ সাধন ও জ্ঞান বিতরণের ব্যবস্থা করা; (খ) বিভাগ, অনুষদ, ইনস্টিটিউটের শিক্ষাদানের জন্য পাঠক্রম নির্ধারণ ও সমন্বয় সাধন করা; (গ) বিশ্ববিদ্যালয়ের বিধিবদ্ধ আইন অনুসারে পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন করা এবং বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পাঠ্যক্রমে অধ্যয়ন সম্পূর্ণ করিয়াছেন…