৩৫৷ (১) বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক সাবর্ক্ষণিকভাবে নিয়োজিত হইবেনঃ তবে শর্ত থাকে যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও কাযর্ক্রম যাহাতে অসুবিধার সন্মুখীন না হয়, সেই জন্য ভাইস-চ্যান্সেলর এক বা একাধিক খন্ডকালীন শিক্ষক নিয়োগ করিতে পারিবেন৷ (২) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ- (ক) বক্তৃতা, টিউটোরিয়াল, আলোচনা, সেমিনার, হাতে- কলমে, কর্মশিবির ও অন্যান্য মাধ্যামে শিক্ষাদান করিবেন; (খ) গবেষণা পরিচালনা ও তত্ত্বাবধান করিবেন; (গ) ছাত্রদের সহিত ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখিবেন, তাহাদিগকে নির্দেশনা দিবেন এবং তাহাদের কাযর্ক্রম তদারক করিবেন; (ঘ) বিশ্ববিদ্যালয়ের এবং উহার অনুষদ ও অন্যান্য পাঠ্যক্রম সহায়ক সংস্থার পাঠ্যক্রম ও…