৩৷ (১) এই আইনের বিধান অনুসারে সিলেট সরকারী ভেটেরিনারী কলেজকে ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সাইন্স অনুষদ হিসাবে অন্তর্ভুক্ত করিয়া আরও কয়েকটি ফ্যাকাল্টির সমন্বয়ে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (Sylhet Agricultural University) নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হইবে৷ (২) বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর, ট্রেজারার, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যগণ সমন্বয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা গঠিত হইবে৷ (৩) বিশ্ববিদ্যালয় স্থায়ী ধারাবাহিকতা এবং একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইনের বিধান সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর সকল প্রকার সম্পত্তি অর্জন করার, অধিকারে রাখার এবং…