২২৷ (১) বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ে নিম্নবর্ণিত অনুষদসমূহ থাকিবেঃ- (ক) ফ্যাকাল্টি অব ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সাইন্স; (খ) ফ্যাকাল্টি অব এগ্রিকালচার; (গ) ফ্যাকাল্টি অব ফিশারিজ; (ঘ) একাডেমিক কাউন্সিল সুপারিশক্রমে এবং সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে, একাডেমিক কাউন্সিল কর্তৃক নির্ধারিত বিষয়সমূহ সমন্বয়ে সময় সময় গঠিত অন্যান্য অনুষদ৷ (২) একাডেমিক কাউন্সিলের নিয়ন্ত্রণ সাপেক্ষে, প্রত্যেক অনুষদ সংবিধি ও অধ্যাদেশ দ্বারা নির্ধারিত বিষয়ে শিক্ষা কার্য ও গবেষণা পরিচালনার দায়িত্বে থাকিবে৷ (৩) অনুষদের গঠন, ক্ষমতা ও কাযাবর্লী, সংবিধি ও অধ্যাদেশ দ্বারা নির্ধারিত হইবে৷ (৪) প্রত্যেক অনুষদের একজন করিয়া ডীন…