২০৷ (১) নিম্নবণির্ত সদস্য সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথাঃ- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) অনুষদসমূহের ডীন; (গ) বিভাগসমূহের চেয়ারম্যান; (ঘ) ইনস্টিটিউটসমূহের পরিচালক; (ঙ) বিশ্ববিদ্যালয়ের সকল অধ্যাপক ও সহযোগী অধ্যাপক; (চ) প্রক্টর; (ছ) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক; (জ) বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও সহযোগী অধ্যাপক কর্তৃক মনোনীত দুইজন সহকারী অধ্যাপক; (ঝ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত কৃষি গবেষণা সংস্থা ও উচ্চতর কৃষি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত দুইজন বিশিষ্ট ব্যক্তি; (ঞ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত পাঁচজন বিশিষ্ট ব্যক্তি; (ট) পরীক্ষা নিয়ন্ত্রক; এবং (ঠ) রেজিস্ট্রার, যিনি উহার…