২৷ বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে এবং তদধীনে প্রণীত সকল সংবিধিতে- (ক) “অনুষদ” অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদ বুঝাইবে; (খ) “অর্থ কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয় অর্থ কমিটি বুঝাইবে; (গ) “ইনস্টিটিউট” বলিতে বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থাপিত বা স্বীকৃত কোন ইনস্টিটিউট; (ঘ) “একাডেমিক কাউন্সিল” বলিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল বুঝাইবে; (ঙ) “কর্তৃপক্ষ” বলিতে ধারা ১৬ এ উল্লিখিত কোন কর্তৃপক্ষ বুঝাইবে; (চ) “কর্মকর্তা” বলিতে বিশ্ববিদ্যালয়ের কর্মরত কর্মকর্তা বুঝাইবে; (ছ) “কর্মচারী” বলিতে বিশ্ববিদ্যালয়ের কর্মরত কর্মচারী বুঝাইবে; (ঙ) “কর্তৃপক্ষ” বলিতে ধারা ১৬ এ উল্লিখিত কোন কর্তৃপক্ষ…