১৭৷ (১) নিম্নবণির্ত সদস্যগণের সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথাঃ- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) ট্রেজারার; (গ) সিন্ডিকেট কর্তৃক পালাক্রমে মনোনীত দুইজন ডীন; (ঘ) সরকার কর্তৃক মনোনীত অন্যুন যুগ্ম-সচিব পদমযার্সম্পন্ন দুইজন প্রতিনিধি; (ঙ) সরকার কর্তৃক মনোনীত কৃষিবিজ্ঞান ও প্রযুক্তি (Agricultural Science and Technology) বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান হইতে দুইজন প্রতিনিধি; (চ) সরকার কর্তৃক মনোনীত উচ্চশিক্ষা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান হইতে দুইজন প্রতিনিধি; (ছ) সংসদ নেতা কর্তৃক মনোনীত দুইজন সংসদ সদস্য; (জ) বিভাগীয় কমিশনার, সিলেট; (ঝ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত দুইজন কৃষিবিজ্ঞান ও প্রযুক্তি…