১২৷ (১) চ্যান্সেলর, তত্কর্তৃক নির্ধারিত শর্তে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ২০ বত্সরের অভিজ্ঞতাসম্পন্ন্ন একজন অধ্যাপক অথবা আর্থিক ব্যবস্থাপনায় ২০ বত্সরের অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যক্তিকে চার বত্সর মেয়াদের জন্য ট্রেজারার নিযুক্ত করিবেন, ট্রেজারার বিশ্ববিদ্যালয়ের একজন পূর্ণকালীন কর্মকর্তা হইবেন, এবং বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিষয় তাহার নিয়ন্ত্রণে থাকিবে৷ (২) ছুটি, অসুস্থতা বা অন্য কোন কারণে ট্রেজারারের পদ সাময়িকভাবে শূন্য হইলে সিন্ডিকেট অবিলম্বে চ্যান্সেলরকে তত্সম্পর্কে অবহিত করিবে এবং চ্যান্সেলর ট্রেজারারের কাযাবর্লী সম্পাদনের জন্য যেইরূপ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলিয়া মনে করিবেন সেইরূপ…