১০৷ (১) চ্যান্সেলর, তত্কর্তৃক নির্ধারিত শর্তে, কৃষিবিজ্ঞান ও প্রযুক্তি (Agricultural Science and Technology) ক্ষেত্রে বিশেষজ্ঞ একজন শিক্ষাবিদ অথবা কোন বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা অধ্যাপককে চার বত্সর মেয়াদের জন্য ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দান করিবেনঃ তবে শর্ত থাকে যে, কোন ব্যক্তি একাধিকক্রমে দুই মেয়াদের বেশী সময়কালের জন্য ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগলাভের যোগ্য হইবেন না৷ (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, চ্যান্সেলরের সন্তোষানুযায়ী ভাইস-চ্যান্সেলর স্বপদে অধিষ্ঠিত থাকিবেন৷ (৩) ভাইস-চ্যান্সেলরের পদ পনের দিনের অধিক শূন্য হইলে কিংবা ছুটি, অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে তিনি তাঁহার…