৭। (১) বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত কর্মচারী থাকিবে, যথা:- (ক) উপাচার্য; (খ) উপউপাচার্য; (গ) কোষাধ্যক্ষ; (ঘ) ডিন; (ঙ) ইনস্টিটিউটের পরিচালক; (চ) রেজিস্ট্রার; (ছ) গ্রন্থাগারিক; (জ) বিভাগীয় চেয়ারম্যান; (ঝ) প্রাধ্যক্ষ; (ঞ) প্রক্টর; (ট) পরিচালক (গবেষণা); (ঠ) পরিচালক (বহিরঙ্গন কার্যক্রম); (ড) পরিচালক (অর্থ ও হিসাব); (ঢ) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন); (ণ) শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা; (ত) পরীক্ষা নিয়ন্ত্রক; (থ) প্রধান চিকিৎসক; এবং (দ) প্রধান প্রকৌশলী। (২) উপধারা (১) এ উল্লিখিত পদবির কর্মচারী ব্যতিরেকেও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মচারী থাকিবে যাহা বিধি দ্বারা নির্ধারিত হইবে। (৩) সকল কর্মচারী নিয়োগের…