৫। এই আইনের বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের কার্যাবলি নিম্নরূপ হইবে, যথা:- (ক) কৃষিবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষাদান ও গবেষণা এবং প্রশিক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং টেকসই কৃষি প্রযুক্তি ও উচ্চ ফলনশীল কৃষিজ দ্রব্যের প্রদর্শনীর ব্যবস্থাকরণ; (খ) কর্মদক্ষ জনসম্পদ সৃষ্টির লক্ষ্যে আধুনিক প্রযুক্তি, পেশা, বৃত্তি ও অর্থনৈতিক চাহিদার ভিত্তিতে উচ্চ শিক্ষার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাশাপাশি আধুনিক পাঠদান পদ্ধতি অনুসরণপূর্বক অনলাইন, দূরশিক্ষণ এবং ক্যাম্পাসভিত্তিক শিক্ষাদানের সমন্বয়ে পাঠ্য বিষয় সংশ্লিষ্ট বিষয়সমূহের সীমিত বা দীর্ঘমেয়াদী…