২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) 'অনুষদ' অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদ; (২) 'আচার্য' অর্থ বিশ্ববিদ্যালয়ের আচার্য; (৩) 'অ্যাক্রেডিটেশন কাউন্সিল' অর্থ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ (২০১৭ সনের ৯ নং আইন) এর অধীন গঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল; (৪) 'ইনস্টিটিউট' অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত, অনুমোদিত বা স্থাপিত কোনো ইনস্টিটিউট; (৫) 'উপউপাচার্য অর্থ বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য; (৬) 'উপাচার্য' অর্থ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য; (৭) 'একাডেমিক কাউন্সিল' অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল; (৮) 'কর্তৃপক্ষ' অর্থ সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, অনুষদ,…