১৫। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা:- (ক) উপাচার্য, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) স্পীকার কর্তৃক মনোনীত ২ (দুই) জন সংসদ সদস্য; (গ) সরকার কর্তৃক মনোনীত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ঘ) উপউপাচার্যগণ; (ঙ) কোষাধ্যক্ষ; (চ) সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার; (ছ) মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রতিনিধি; (জ) আচার্য কর্তৃক মনোনীত ২ (দুই) জন খ্যাতিসম্পন্ন কৃষিবিজ্ঞান বা বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষজ্ঞ; (ঝ) উপাচার্য কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে মনোনীত ২ (দুই) জন ডিন; (ঞ) আচার্য কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের ২…