১। (১) এই আইন বঙ্গবন্ধু শেখ মুজিব শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে। বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বঙ্গবন্ধু শেখ মুজিব শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ (২০২৩ সনের ৫১ নং আইন) এর সংশোধন ১৩। (১) বঙ্গবন্ধু শেখ মুজিব শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ (২০২৩ সনের ৫১ নং আইন) এর— (ক) সর্বত্র উল্লিখিত "বঙ্গবন্ধু শেখ মুজিব শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়” শব্দগুলির পরিবর্তে "শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং (খ) ধারা ৩ এর উপ-ধারা (১) এ উল্লিখিত "Bangabandhu Sheikh Mujib Shariatpur…