৯৷ (১) বোর্ড উহার দায়িত্ব পালনে উহাকে সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় সংখ্যক কমিটি গঠন করিতে পারিবে৷ (২) উপ-ধারা (১) এর অধীন গঠিত কমিটি বোর্ড কর্তৃক নির্দিষ্টকৃত ইনস্টিটিউটের কর্মকর্তা সমন্বয়ে গঠিত হইবে৷ (৩) উক্ত কমিটিসমূহের সদস্য সংখ্যা, কার্যপদ্ধতি এবং দায়িত্ব বোর্ড কর্তৃক নির্ধারিত হইবে৷