৭৷ ইনস্টিটিউটের দায়িত্ব ও কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা:- (১) শিশু ও মায়ের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণামূলক কার্যক্রম গ্রহণ করা; (২) শিশু ও মায়ের স্বাস্থ্য, পুষ্টি এবং চিকিত্সাবিজ্ঞান শাখার অনুরূপ বিষয়ের উপর জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা সংস্থার সংগে যৌথ গবেষণা কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করা; (৩) শিশু ও মায়ের স্বাস্থ্য ও পুষ্টির ক্ষেত্রে গবেষণা, পুস্তক, জার্নাল, সাময়িকী ইত্যাদি প্রকাশ করা; (৪) গ্রন্থাগার প্রতিষ্ঠা করা; (৫) শিশু ও মায়ের স্বাস্থ্য সেবার উন্নয়নের জন্য কমিউনিটি ভিত্তিক প্রশিক্ষণ প্রদান ও এতদ্সংশ্লিষ্ট একাডেমিক কর্মসূচী প্রণয়ন ও বাস্তবায়ন করার নিমিত্ত…