৬৷ (১) বোর্ড অব গভর্ণরস্ নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) সরকার কর্তৃক মনোনীত দুইজন সংসদ-সদস্য; (গ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, পদাধিকারবলে; (ঘ) অর্থ বিভাগের সচিব, পদাধিকারবলে; (ঙ) স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক, পদাধিকারবলে; (চ) পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের মহা-পরিচালক, পদাধিকারবলে; (ছ) বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি, পদাধিকারবলে; (জ) বাংলাদেশ নার্সিং কাউন্সিলের পরিচালক, পদাধিকারবলে; (ঝ) সরকার কর্তৃক মনোনীত একজন প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ; (ঞ) সরকার কর্তৃক…