২২৷ ইনস্টিটিউট স্থাপনের সংগে সংগে- (ক) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ঢাকা জেলার মাতুয়াইল নামক স্থানে বিদ্যমান শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, অতঃপর উক্ত সংস্থা বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; (খ) উক্ত সংস্থার স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ ইনস্টিটিউটে হস্তান্তরিত হইবে এবং ইনস্টিটিউট উহার অধিকারী হইবে; (গ) বিলুপ্ত হইবার পূর্বে উক্ত সংস্থার যে সকল ঋণ, দায় এবং দায়িত্ব ছিল তাহা ইনস্টিটিউটের ঋণ, দায় এবং দায়িত্ব হইবে; (ঘ) উক্ত সংস্থার সকল কর্মকর্তা ও কর্মচারী ইনস্টিটিউটে বদলী হইবেন এবং বদলী হওয়ার পূর্বে তাহারা উক্ত সংস্থার চাকুরীতে যে শর্তে নিয়োজিত ছিলেন সেই…