২৷ বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “ইনস্টিটিউট” অর্থ এই আইনের ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট; (খ) “চেয়ারম্যান” অর্থ বোর্ডের চেয়ারম্যান; (গ) “নির্বাহী পরিচালক” অর্থ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এবং ধারা ১১ এর অধীন নির্বাহী পরিচালকরূপে দায়িত্ব পালনরত ব্যক্তিও অন্তর্ভুক্ত হইবেন; (ঘ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (ঙ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (চ) “বোর্ড অব গভর্ণরস” বা “বোর্ড” অর্থ ধারা ৬ এর অধীন গঠিত ইনস্টিটিউটের বোর্ড অব গভর্ণরস; (ছ) “মাতৃ” বা “মা” অর্থ শিশু নহে এমন যে কোন বয়সের নারী; (জ) “মেডিক্যাল অফিসার”…