১৮৷ (১) প্রতি অর্থ বত্সর শেষ হইবার পরবর্তী ছয় মাসের মধ্যে ইনস্টিটিউট তত্কর্তৃক উক্ত অর্থবত্সরে সম্পাদিত কার্যাবলীর বিবরণ সম্বলিত একটি বার্ষিক প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবে৷ (২) সরকার, প্রয়োজনমত, ইনস্টিটিউটের নিকট হইতে উহার কর্মকাণ্ড বা ব্যবস্থাপনা সংক্রান্ত কোন তথ্য, পরিসংখ্যান, হিসাব-নিকাশ তলব বা উহার যে কোন বিষয়ের উপর প্রতিবেদন বা বিবরণী আহ্বান করিতে পারিবে এবং ইনস্টিটিউট উহা সরকারের নিকট প্রেরণ করিতে বাধ্য থাকিবে৷ (৩) সরকার যে কোন সময় ইনস্টিটিউটের কর্মকাণ্ড বা যে কোন প্রকার অভিযোগের বিষয়ে তদন্ত অনুষ্ঠানের নির্দেশ দিতে পারিবে৷