১৪৷ ইনস্টিটিউট উহার দায়িত্ব পালন ও কার্যাবলী সম্পাদনের প্রয়োজনে যে কোন সংস্থা বা কর্তৃপক্ষের সহিত চুক্তিতে আবদ্ধ হইতে পারিবে: তবে শর্ত থাকে যে, কোন বিদেশী সরকার বা সংস্থার সাথে চুক্তি সম্পাদিত হইবার ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদনের প্রয়োজন হইবে৷