১১৷ (১) ইনস্টিটিউটের একজন নির্বাহী পরিচালক থাকিবেন৷ (২) নির্বাহী পরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাঁহার চাকুরীর শর্তাবলী সরকার কর্তৃক নির্ধারিত হইবে৷ (৩) নির্বাহী পরিচালক ইনস্টিটিউটের সার্বক্ষণিক মুখ্য নির্বাহী কর্মকর্তা হইবেন এবং তিনি- (ক) বোর্ডের যাবতীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন; এবং (খ) ইনস্টিটিউটের প্রশাসন পরিচালনা করিবেন এবং যাবতীয় কার্য সম্পাদন করিবেন৷ (৪) নির্বাহী পরিচালকের পদ শূণ্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে নির্বাহী পরিচালক তাঁহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূণ্যপদে নবনিযুক্ত নির্বাহী পরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা নির্বাহী…