১০৷ (১) ইনস্টিটিউটের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) স্থানীয় কর্তৃপক্ষ, অন্য কোন প্রতিষ্ঠান বা সংস্থা বা কোন ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোন বিদেশী সরকার, সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান বা গৃহীত ঋণ; (ঘ) ইনস্টিটিউটের সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ; (ঙ) ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত সেবা বাবদ প্রাপ্ত ফিস ও সার্ভিস চার্জ বাবদ আদায়কৃত অর্থ; (চ) ইনস্টিটিউটের অর্থ বিনিয়োগ হইতে আয় বা মুনাফা; এবং (ছ) অন্য কোন উত্স হইতে প্রাপ্ত অর্থ৷ (২) ইনস্টিটিউটের তহবিল বোর্ড কর্তৃক অনুমোদিত এক বা একাধিক…