শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন৷ যেহেতু মা ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সমস্যার সমাধানের লক্ষ্যে শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট নামে একটি ইনস্টিটিউট স্থাপন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-