৯। (১) নিবন্ধন কর্তৃপক্ষ, নিম্নবর্ণিত কোনো কারণে, নির্ধারিত পদ্ধতিতে তদন্ত ও শুনানির সুযোগ প্রদান সাপেক্ষে, কোনো কেন্দ্রের নিবন্ধন স্থগিত বা বাতিল করিতে পারিবে, যদি- (ক) মিথ্যা তথ্য প্রদান বা প্রতারণার মাধ্যমে নিবন্ধন সনদ গ্রহণ করা হইয়া থাকে; (খ) এই আইন, ও তদধীন প্রণীত বিধি বা সনদের কোনো শর্ত লঙ্ঘন করা হইয়া থাকে; (গ) নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়ন না করা হইয়া থাকে; (ঘ) নিবন্ধন সনদ প্রাপ্তির পর নিবন্ধন গ্রহীতা কোনো ফৌজদারি অপরাধে দণ্ডিত হইয়া থাকেন; (ঙ) কোম্পানি, সংস্থা, অংশীদারি কারবার বা আইনগত সত্তার ক্ষেত্রে উহার অবসায়ন ঘটিয়া থাকে; (চ) সনদপ্রাপ্ত ব্যক্তি এই আইনের অধীন কোনো অপরাধের জন্য…