৭। (১) নিবন্ধন কর্তৃপক্ষ কোনো ব্যক্তিকে নিম্নলিখিত শর্তে কেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য নিবন্ধন সনদ প্রদান করিতে পারিবে, যদি- (ক) তিনি বাংলাদেশের নাগরিক হন; (খ) তাহার নির্ধারিত আর্থিক সচ্ছলতা থাকে; (গ) তিনি আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হওয়ার পর উক্ত দেউলিয়াত্বের অবসান ঘটিয়া থাকে; (ঘ) তিনি নৈতিক স্খলনজনিত কোনো অপরাধে দন্ডিত হইয়া থাকেন এবং দণ্ডভোগের পর ২ (দুই) বৎসর সময় অতিবাহিত হইয়া থাকে; (ঙ) তাহার নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ থাকে; (চ) তাহার নির্ধারিত যোগ্যতাসম্পন্ন কর্মচারী থাকে; (ছ) তাহার নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত অবকাঠামো বা স্থাপনা থাকে; এবং (জ) তিনি বিধি দ্বারা…