৬। (১) নিবন্ধন কর্তৃপক্ষ উপ-ধারা (৩) এর অধীন প্রাপ্ত আবেদনপত্র নির্ধারিত পদ্ধতিতে বিবেচনা করিয়া, কোনো ব্যক্তিকে কেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য নিবন্ধন সনদ প্রদান করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত নিবন্ধন সনদের মেয়াদ হইবে ৩ (তিন) বৎসর এবং মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে উহা নবায়নযোগ্য হইবে। (৩) কোনো ব্যক্তি কেন্দ্র স্থাপন ও পরিচালনা করিতে চাহিলে, তাহাকে নিবন্ধন কর্তৃপক্ষের নিকট নির্ধারিত পদ্ধতিতে আবেদন করিতে হইবে। (৪) নিবন্ধন কর্তৃপক্ষ উপ-ধারা (৩) এর অধীন প্রাপ্ত আবেদন, নির্ধারিত পদ্ধতিতে, যাচাই-বাছাই করিয়া, উক্ত আবেদনপত্র গ্রহণ বা প্রত্যাখ্যান করিতে পারিবে। (৫) এই আইন কার্যকর হইবার…