২৮। এই আইনের অধীন কোনো অপরাধ সংঘটিত হইলে উক্ত অপরাধের সহিত প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা রহিয়াছে কোম্পানির এইরূপ পরিচালক, শেয়ার হোল্ডার বা ব্যবস্থাপনা ও সেবামূলক কাজের সহিত জড়িত কোনো কর্মকর্তা, কর্মচারী উক্ত অপরাধ সংঘটন করিয়াছেন বলিয়া গণ্য হইবে যদি না তিনি প্রমাণ করিতে সক্ষম হন যে, উক্ত অপরাধ তাহার অজ্ঞাতসারে সংঘটিত হইয়াছে বা উক্ত অপরাধ প্রতিরোধের জন্য তিনি যুক্তিসঙ্গত পদক্ষেপ গ্রহণ করিয়াছেন। ব্যাখ্যা।―এই ধারায় ‘কোম্পানি’ অর্থ কোম্পানি আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এর ধারা ২ এর উপ-ধারা (১) এর দফা (ঘ) তে সংজ্ঞায়িত কোনো কোম্পানি।