২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) ‘অভিভাবক’ অর্থ শিশুর পিতা, মাতা বা এমন কোনো ব্যক্তি যিনি Guardians and Wards Act,1890 (Act No. VIII of 1890) এর অধীনে কোনো শিশুর কল্যাণে আদালত কর্তৃক নিয়োগপ্রাপ্ত বা ঘোষিত অভিভাবক (guardian); (২) ‘আপিল’ অর্থ ধারা ১৯ এ উল্লিখিত আপিল; (৩) ‘কেন্দ্র’ অর্থ শিশু দিবাযত্ন কেন্দ্র; (৪) ‘নিবন্ধন কর্তৃপক্ষ’ অর্থ ধারা ৫ এর অধীন নির্ধারিত নিবন্ধন কর্তৃপক্ষ; (৫) ‘নির্ধারিত’ অর্থ বিধি দ্বারা নির্ধারিত; (৬) ‘নিবন্ধন সনদ’ অর্থ ধারা ৬ এর অধীন প্রদত্ত নিবন্ধন সনদ; (৭) ‘পরিদর্শক’ অর্থ ধারা ১৩ এর অধীন নিযুক্ত কোনো কর্মকর্তা; (৮) ‘বিধি’ অর্থ এই…