১৪। (১) এখতিয়ারভুক্ত এলাকার পরিদর্শক, যেকোনো সময়ে যেকোনো কেন্দ্র পরিদর্শন করিতে পারিবেন। (২) কোনো পরিদর্শক যুক্তিসংগত যেকোনো সময়ে তাহার এখতিয়ারাধীন এলাকার কোনো কেন্দ্রে প্রবেশ করিতে পারিবেন এবং উক্ত কেন্দ্রের যেকোনো লগ বুক, প্রতিবেদন, উপাত্ত, নথিপত্র, বিল বা অন্যবিধ দলিল পরীক্ষা করিতে পারিবেন এবং, প্রয়োজনে, উক্ত দলিলের সম্পূর্ণ বা অংশ বিশেষের অনুলিপি বা ফটোকপি বা প্রয়োজনীয় তথ্যাদিও (extract) সংগ্রহ করিতে পারিবেন এবং উক্ত কেন্দ্র প্রতিষ্ঠাকারী, পরিচালনাকারী, নিয়ন্ত্রণকারী বা উক্ত কেন্দ্রে কর্মরত কোনো কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন। (৩) পরিদর্শক, কোনো কেন্দ্রের নিবন্ধন সনদ প্রদর্শন বা…