১২। (১) সনদপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক নির্ধারিত পদ্ধতি ও শর্তে কেন্দ্র পরিচালিত হইবে। (২) প্রত্যেক কেন্দ্রে নির্ধারিত পদ্ধতিতে অভিভাবক বা তদ্কর্তৃক মনোনীত প্রতিনিধির নিকট হইতে শিশু গ্রহণ এবং অভিভাবক বা উক্ত প্রতিনিধির নিকট নির্দিষ্ট সময়ে শিশু হস্তান্তর করিতে হইবে। (৩) প্রত্যেক কেন্দ্রে শিশুর যাবতীয় তথ্য নির্ধারিত পদ্ধতিতে সংরক্ষণ করিতে হইবে। (৪) প্রত্যেক কেন্দ্রে সনদের নির্ধারিত শর্ত অনুযায়ী ভৌত অবকাঠামো থাকিতে হইবে। (৫) কেন্দ্রে নির্ধারিত শিশু সেবা বা, ক্ষেত্রমত, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর প্রয়োজনীয় সেবা, স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা, চিকিৎসা, বিনোদন, শিক্ষা ও শিশুর জন্য অনুকূল পরিবেশ ও…