১। (১) এই আইন শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ নামে অভিহিত হইবে। (২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন কার্যকর হইবে। *এস, আর, ও নং ২৮৬-আইন/২০২১, তারিখঃ ২৫ আগস্ট, ২০২১ ইং দ্বারা ১৭ ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ মোতাবেক ০১ সেপ্টেম্বর, ২০২১ খ্রিষ্টাব্দ তারিখ হতে উক্ত আইন কার্যকর ।