৯৪। (১) কোন শিশুর সর্বোত্তম স্বার্থে তাহাকে তাহার মাতা-পিতা এবং তাহাদের উভয়ের অবর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক বা কর্তৃপক্ষ অথবা আইনানুগ বা বৈধ অভিভাবক বা, ক্ষেত্রমত, বর্ধিত পরিবারের সদস্য বা শিশুটির পরিচর্যা ও নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত অন্য কোন ব্যক্তির নিকট হইতে অপসারণ করা প্রয়োজন মর্মে বোর্ড’ এর নিকট প্রতীয়মান হইলে, বোর্ড বিষয়টি সম্পর্কে ব্যবস্থা গ্রহণের জন্য উহা শিশু-আদালতে প্রেরণ করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন কোন বিষয় শিশু-আদালতে প্রেরণ করা হইলে এবং তদ্প্রেক্ষিতে কোন শিশুকে শিশু-আদালতে হাজির করা হইলে, উক্ত আদালত সংশ্লিষ্ট তথ্যাদি পরীক্ষা করিয়া উহার সারমর্ম লিপিবদ্ধ করিবে এবং…