৯। (১) প্রত্যেক উপজেলায় নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ’উপজেলা শিশুকল্যাণ বোর্ড’ নামে একটি করিয়া বোর্ড গঠিত হইবে, যথা :- (ক) উপজেলা নির্বাহী কর্মকর্তা, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা; (গ) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা; (ঘ) উপজেলা শিক্ষা কর্মকর্তা; (ঙ) থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদ্কর্তৃক মনোনীত শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তা; (চ) প্রবেশন কর্মকর্তা; (ছ) উপজেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সভাপতি বা তদ্কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রতিনিধি, যদি থাকে; (জ) উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট উপজেলার ২ (দুই) জন গণ্যমান্য ব্যক্তি; (ঝ) উপজেলা নির্বাহী…