৮। (১) প্রত্যেক জেলায়, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে, ’জেলা শিশুকল্যাণ বোর্ড’ নামে একটি করিয়া বোর্ড গঠিত হইবে, যথা :- (ক) জেলা প্রশাসক, পদাধিকারবলে, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট, পদাধিকারবলে; (গ) জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি; (ঘ) সিভিল সার্জন, পদাধিকারবলে; (ঙ) জেলার জেল সুপারিনটেনডেন্ট; (চ) জেলা শিশুবিষয়ক কর্মকর্তা, পদাধিকারবলে; (ছ) জেলা শিক্ষা কর্মকর্তা,পদাধিকারবলে; (জ) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,পদাধিকারবলে; (ঝ) জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কর্তৃক মনোনীত ২(দুই) জন প্রবেশন কর্মকর্তা; (ঞ) জেলা তথ্য কর্মকর্তা,…