৩০। এই আইনের অধীন কোন আদেশ প্রদানের ক্ষেত্রে শিশু-আদালত নিম্নবর্ণিত বিষয় বিবেচনা করিবে, যথা :- (ক) শিশুর বয়স ও লিঙ্গ; (খ) শিশুর শারীরিক ও মানসিক অবস্থা; (গ) শিশুর শিক্ষাগত যোগ্যতা বা শিশু কোন্ শ্রেণিতে অধ্যয়নরত; (ঘ) শিশুর সামাজিক, সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিক অবস্থা; (ঙ) শিশুর পরিবারের আর্থিক অবস্থা; (চ) শিশুর ও তাহার পরিবারের জীবন-যাপন পদ্ধতি; (ছ) অপরাধ সংঘটনের কারণ, দলবদ্ধতার তথ্য, সার্বিক পরিস্থিতি ও পটভূমি; (জ) শিশুর অভিমত; (ঝ) সামাজিক অনুসন্ধান প্রতিবেদন; এবং (ঞ) শিশুর সংশোধন ও সর্বোত্তম স্বার্থ সংরক্ষণের জন্য আনুষঙ্গিক যে সকল বিষয় বিবেচনার্থে গ্রহণ করা আবশ্যক ও প্রয়োজন।